সর্বশেষ

সারাদেশ

জামালপুরে হস্তশিল্পের বিকাশ ও সম্ভাবনা নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের ঐতিহ্যবাহী ব্র্যান্ডিং পণ্য নকশিকাঁথার বৈশ্বিক প্রসার এবং হস্তশিল্প খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে জেলায় এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় হস্তশিল্প ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা এই শিল্পের আধুনিকায়ন, দক্ষ কারিগর তৈরি এবং সহজ শর্তে ব্যাংক ঋণের দাবি জানান।

জামালপুর জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. শাহীনুর আলম এবং পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল রহমান লিটন।

আলোচনা সভায় বক্তারা ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে জামালপুরের ঐতিহ্যবাহী নকশিকাঁথা ও নকশি সূচিশিল্পের ঐতিহ্য তুলে ধরেন। কারিগরদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দূর করে সরাসরি পণ্য বিক্রির ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে তৃণমূল উদ্যোক্তাদের সহজ শর্তে ব্যাংক ঋণ সুবিধা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া দেশের অর্থনীতি সচল রাখতে এবং বিশ্ববাজারে জামালপুরের হস্তশিল্পের রফতানি বাড়াতে একটি পরিকল্পিত 'নকশী পল্লী' স্থাপনের তাগিদ দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি সমন্বিত পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প নতুন বাংলাদেশ গঠনে এবং গ্রামীণ নারীদের কর্মসংস্থানে অভূতপূর্ব অবদান রাখবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০