সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে জমকালো নবীন বরণ উৎসব সম্পন্ন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহিরুল ইসলাম খান।

বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এই উৎসবের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান। এ বছর শিক্ষাবর্ষটিতে প্রায় দুই শতাধিক নতুন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। নবীন শিক্ষার্থীদের আগমনে কলেজ ক্যাম্পাসে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, মুসুল্লিয়াদ একেএম মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ফখরুল ইসলাম এবং কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি এমএ মান্নান চৌধুরী। এছাড়াও কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিরন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব জাহিদুল ইসলাম বেলাল অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক এম জাকির হোসাইন ও রুহুল আমিন। নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন জুনাইদ সিদ্দিকী ও রাইসা আমিন। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম শাহীন। বক্তারা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০