সর্বশেষ

সারাদেশ

মোংলায় প্লাস্টিক দূষণ রোধে শপথ ও পরিচ্ছন্নতা অভিযান

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন সংলগ্ন মোংলায় প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘের একটি বিশেষ প্রকল্পের আওতায় এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনসহ তিন শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এ আয়োজন থেকে।

২৩ সেপ্টেম্বর বুধবার সকালে মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়। 'ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টুওয়ার্ডস সাসটেইনেবল প্লাস্টিক ইউজ অ্যান্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ' প্রকল্পের অধীনে যৌথভাবে এই কার্যক্রমের আয়োজন করে পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)। এতে সহ-আয়োজক হিসেবে সহযোগিতা করে পশুর রিভার ওয়াটারকিপার, বিডি ক্লিন এবং প্রথম আলো বন্ধুসভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে সবার সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট মো. মহিদুল ইসলাম, সুন্দরবন রক্ষায় আমরা সংগঠনের সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ এবং প্রথম আলো বন্ধুসভার ধীমান মণ্ডল। বক্তারা বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারের ওপর জোর দেন।

আলোচনা সভা শেষে ইউএনও শারমিন আক্তার সুমীর নেতৃত্বে উপস্থিত সকল অংশগ্রহণকারী পরিবেশ রক্ষায় একটি শপথ বাক্য পাঠ করেন এবং অঙ্গীকার বোর্ডে স্বাক্ষর করেন। পরবর্তীতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি মোংলা শহর প্রদক্ষিণ করে মেরিন ড্রাইভ রোডে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। এই মহতী কার্যক্রমে বিভিন্ন সংগঠনের তিন শতাধিক স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জানে আলম বাবু।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০