সর্বশেষ

সারাদেশ

নড়াইলে আধিপত্য বিস্তারে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ৮

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতীতে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর মোঃ সোহেল এবং আবেদ গ্রুপের মধ্যে এই সংঘাতের সূত্রপাত ঘটে। বুধবার সকাল ৯টার দিকে চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন গুরুতর আহত হন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ এবং হাসান শেখ। এছাড়া হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বের একটি হত্যাকাণ্ডের জের ধরে এবং এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখতেই এ সংঘর্ষ ঘটেছে। তিনি আরও জানান, ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০