সর্বশেষ

সারাদেশ

নারী ও শিশু নির্যাতনে কলাপাড়া উপজেলা বিএনপি সম্পাদককে শোকজ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে এক নারী ও তার ১২ বছরের শিশুকে চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পটুয়াখালী জেলা বিএনপি অভিযুক্ত নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়ে শোকজ নোটিশ পাঠিয়েছে।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোকজের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নৈতিক অবক্ষয় ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে। যা অত্যন্ত গুরুতর এবং দলের ভাবমূর্তির জন্য চরম অনভিপ্রেত।

এ ঘটনার প্রেক্ষিতে কেন অভিযুক্ত অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপি কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে এই শোকজের সন্তোষজনক লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।

জেলা বিএনপির এই কঠোর পদক্ষেপের পর কলাপাড়ার স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, হাফিজুর রহমান চুন্নু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মতো একটি দায়িত্বশীল পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। দলের ইমেজ রক্ষা করতে তাকে দ্রুত বহিষ্কারের দাবিও তুলেছেন অনেকে।

উল্লেখ্য, অভিযুক্ত এই বিএনপি নেতার বিরুদ্ধে অতীতেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে প্রকাশ্য আদালতে বিচারাধীন মামলার শুনানি চলাকালে বিচারকের সামনেই তিনি প্রতিপক্ষের আইনজীবী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। এছাড়া বিএনপি সভাপতির ব্যক্তিগত চেম্বারে একটি সালিশ বৈঠক চলাকালে সবার সামনে আইনজীবী আবুল বাশারকে থাপ্পড় মেরেও ব্যাপক সমালোচিত হন চুন্নু।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০