সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে জমি বিরোধে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজেদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আমারুল্লাহ আমান। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও নিজের পরিবারের নিরাপত্তা দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমারুল্লাহ আমান জানান, গত ১৭ সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি টাঙ্গাইল প্রেসক্লাবে তাঁর এবং আরফান মোল্লার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে পরিবেশিত তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।

ভুক্তভোগী আমান অভিযোগ করেন, মূলত প্রকৃত সত্য ঘটনা আড়াল করতে এবং তাঁদের সামাজিকভাবে হেনস্তা করতেই প্রতিপক্ষ এই অপপ্রচার চালিয়েছে। জমি নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এই ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিপক্ষের অন্যায় ও ষড়যন্ত্রের প্রতিবাদ করার কারণে বর্তমানে তিনি এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। এ বিষয়ে তিনি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আমারুল্লাহ আমানের পরিবারের সদস্যসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০