জামালপুর মডেল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ল্যাবের উদ্বোধন
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর মডেল আলিম মাদ্রাসায় ২০২৬ সালের জিপিএ-৫ পাওয়া ১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে মাদ্রাসাটির আইসিটি ল্যাবের উদ্বোধন করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন করেন।
জামালপুর মডেল আলিম মাদ্রাসায় ২০২৬ সালের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন আইসিটি ল্যাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
জামালপুর মডেল মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মোজাম্মেল হক, বকশীগঞ্জের কেআরাই কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুজ্জামান নুরীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ময়মনসিংহ বিভাগের মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ জিপিএ অর্জন করেছে জামালপুর মডেল মাদ্রাসা। এ প্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া ১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ইসলামের নীতি-নৈতিকতার শিক্ষা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
এর আগে জামালপুর মডেল মাদ্রাসার আইসিটি ল্যাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
১৩১ বার পড়া হয়েছে