সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রী তাহমিনার

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জামালপুর রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে নিহত ওই তরুণীর নাম তাহমিনা আক্তার (২৫)। তিনি ঢাকার কদমতলী থানার শনির আখড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে এবং নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকা অভিমুখী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে। রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তাহমিনা। দুর্ঘটনার তীব্রতায় তার মাথা ও মুখমণ্ডল গুরুতর জখম হয়।

রেলওয়ে থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। পরে তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ এবং কলেজের আইডি কার্ডের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত তরুণীর পরনে ঘটনার সময় একটি বোরকা ছিল।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। নিহতের পরিচয় পাওয়ার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা রওনা হয়েছেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০