সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বায়েজিদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই মরদেহ উদ্ধার করে।

নিহত বায়েজিদ পটুয়াখালী পৌর শহরের রহমতপুর এলাকার কালাম ওরফে ভ্যান কালামের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী এলাকায় বায়েজিদের বাবা কালাম জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করছিলেন। সোমবার সকালে স্থানীয় লোকজন ওই নির্মাণাধীন ও পরিত্যক্ত ঘরে বায়েজিদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে দ্রুত থানায় খবর দেন।

খবর পেয়ে কলাপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মো. ইলিয়াস তালুকদার।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০