সর্বশেষ

আন্তর্জাতিক

ইমরান খানের তিন বোনই আটক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন ড. উজমা খান ও নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করেছে কর্তৃপক্ষ। এর এক দিন আগে আরেক বোন আলিমা খানকেও ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়।

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে সামনে রেখে এই আটকের ঘটনা ঘটল। সোমবার (২১ সেপ্টেম্বর) ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লাহোরের ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে উজমা খান ও নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটকের আদেশ দেওয়া হয়। তাদের লাহোরের কোট লাখপত কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার ইমরান খানের আরেক বোন আলিমা খানকে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়। লাহোরের ডেপুটি কমিশনারের আদেশের পর তাঁকে কোট লাখপত কারাগারে পাঠানো হয়। পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী প্রতিবাদ ও ইসলামাবাদমুখী পদযাত্রাকে সামনে রেখে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০ সেপ্টেম্বরের এক আদেশে লাহোরের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলী এজাজ বলেন, ১৯৬০ সালের পাঞ্জাব জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের আওতায় উজমা ও নোরিনকে আটক করা হয়েছে। আদেশে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভার মাধ্যমে কর্মীদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।

পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেন, পাঞ্জাব পুলিশ উজমা ও নোরিনকে তাঁদের সন্তানসহ সাঁজোয়া যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তাঁদের কোট লাখপত কারাগারে পাঠানো হয় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

ইমরান খানের ছেলে কাসিম খান এই পদক্ষেপকে রাজনৈতিক নিপীড়ন ও অপমানজনক বলে মন্তব্য করেছেন। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান এবং সাবেক এমপিএ সিমিবিয়া তাহিরও সরকারের পদক্ষেপের সমালোচনা করে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।

২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় পিটিআইয়ের নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। সাহিওয়ালের সাবেক মেয়র আসাদ খান বালুচসহ দলটির কয়েকজন নেতা-কর্মীকেও আটক করা হয়েছে বলে ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইসলামাবাদ হাইকোর্ট রাজধানীর সড়ক বা সরকারি ভবন দখল করে কোনো রাজনৈতিক কর্মসূচি না করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সরকারও ২৭ সেপ্টেম্বরের পদযাত্রা ঠেকানোর কথা জানিয়েছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০