সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল গ্রেফতার

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটি শহরের ভেদভেদি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল মাওলাকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে দাঙ্গা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রফিকুল মাওলা

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ ভেদভেদি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আওয়ামী লীগ নেতা রফিকুল মাওলাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে এলাকায় দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক এই রাজনৈতিক নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আজ সোমবার তাঁকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হবে।

জেলা পুলিশ সফল মুহাম্মদ আব্দুর রকিব জানান, জেলাজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, মাদক ও ইভটিজিং নির্মূলে পুলিশের বিশেষ চিরুনি অভিযান চলছে। এরই অংশ হিসেবে রফিকুল মাওলাকে আইনের আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০