সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে সৌরবিদ্যুৎ প্রসারে সোলার সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তি সভা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও সৌরবিদ্যুৎ সম্প্রসারণের লক্ষ্যে সোলার সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সৌরবিদ্যুতের গুণগত মান এবং গ্রাহক সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। রবিবার দুপুর পৌনে ১টা থেকে শুরু হয়ে ১টা ৪০ মিনিট পর্যন্ত চলা এ সভায় জেলার সোলার প্যানেল ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

উক্ত সভায় সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্ত হতে ইচ্ছুক ব্যবসায়ীদের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় শর্তাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আবেদনকারীদের কারিগরি সক্ষমতা, পূর্ব অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়।

বক্তারা সভায় সৌরবিদ্যুৎ স্থাপনে ব্যবহৃত সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ আনুষঙ্গিক সরঞ্জামের মান নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়াও গ্রাহকদের সঠিক কারিগরি সহায়তা এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান, ওজোপাডিকো-১ ফরিদপুরের উপবিভাগীয় প্রকৌশলী ফুয়াদ হাসান এবং ওজোপাডিকো-২-এর সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শামীম রেজা। পরবর্তীতে সোলার প্রোভাইডারদের কার্যক্রম নিয়মিত মূল্যায়ন ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও গৃহীত হয়।

১০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০