সর্বশেষ

জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অধিদপ্তরে ৭৪৬ পদে নিয়োগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে ১৭টি ক্যাটাগরিতে ৭৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হবে আগামী ৩ ডিসেম্বর রাত ৮টায়। আবেদন করা যাবে ২৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত। পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৭টি ক্যাটাগরির পদ, শূন্য পদের সংখ্যা, বেতন স্কেল ও প্রয়োজনীয় যোগ্যতার বিস্তারিত তুলে ধরা হয়েছে। আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

পদগুলোর নাম, শূন্য পদের সংখ্যা, বেতন ও যোগ্যতা নিচে দেওয়া হলো—

১. সহকারী পরিচালক

পদসংখ্যা: ১৫৮টি।
বেতন স্কেল: ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
২. টেলিফোন ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিযোগাযোগ প্রকৌশল অথবা তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
৩. সহকারী প্রোগ্রামার

পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. ফিল্ড অফিসার

পদসংখ্যা: ৯৩টি।
বেতন স্কেল: ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট হতে হবে। নারী-পুরুষ উভয়ের বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে।
৫. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪টি।
বেতন স্কেল: ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৬. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩টি।
বেতন স্কেল: ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রয়োজন। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন। এ ছাড়া শব্দ প্রক্রিয়াকরণ, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৭. অ্যাকাউন্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার

পদসংখ্যা: ৭টি।
বেতন স্কেল: ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
৮. কম্পিউটার টেকনিশিয়ান

পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের কারিগরি কোর্সের সনদ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৯. ফটোগ্রাফার

পদসংখ্যা: ২টি।
বেতন স্কেল: ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও আলোকচিত্র বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে। অন্ধকার কক্ষের কাজ, ক্যামেরা ব্যবহার এবং আলোকচিত্র পরীক্ষাগার পরিচালনায় অভিজ্ঞতার পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
১০. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২০টি।
বেতন স্কেল: ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন। এ ছাড়া কম্পিউটার পরিচালনা, শব্দ প্রক্রিয়াকরণ, ই-মেইল ও ফ্যাক্স মেশিন ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১১. ওয়্যারলেস অপারেটর

পদসংখ্যা: ২৩টি।
বেতন স্কেল: ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যোগাযোগের নিয়মাবলি সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও পাঠানোর সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। টেলিযোগাযোগ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ সাবেক সেনা বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
১২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫৪টি।
বেতন স্কেল: ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রয়োজন। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে উভয় ভাষায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। শব্দ প্রক্রিয়াকরণ, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা প্রয়োজন।
১৩. গাড়িচালক

পদসংখ্যা: ১২টি।
বেতন স্কেল: ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
১৪. ফিল্ড স্টাফ

পদসংখ্যা: ২৮৮টি।
বেতন স্কেল: ২১,৪০০ থেকে ৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট হতে হবে। নারী ও পুরুষ উভয়ের বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে।
১৫. ডেসপাচ রাইডার

পদসংখ্যা: ২টি।
বেতন স্কেল: ২১,০০০ থেকে ৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের দেওয়া বৈধ মোটরসাইকেল চালানোর লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
১৬. ডার্করুম অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ২১,০০০ থেকে ৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আলোকচিত্র পরীক্ষাগারের অন্ধকার কক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যামেরা পরিচালনা ও ছবি মুদ্রণের পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
১৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ৭৬টি।
বেতন স্কেল: ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের বয়সসীমা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে সরকারের সর্বশেষ বয়সসীমাসংক্রান্ত আদেশ, পরিপত্র ও প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।

যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের ওয়েবসাইট: ndr.teletalk.com.bd

আবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮টা।

আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮টা।

আবেদন ফি টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে খুদে বার্তার মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

প্রথম খুদে বার্তায় NDR User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় পাওয়া নির্দেশনা অনুসারে দ্বিতীয় খুদে বার্তা পাঠিয়ে আবেদন ফি জমা দিতে হবে। ফি জমা সফল হলে প্রার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে।

আবেদন ফরম পূরণের সময় নির্ধারিত স্থানে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত কপি সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরবর্তী সময়ে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০