সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি শাহীন, সম্পাদক মুকুল

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১১টি পদেই জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম রব্বানী মুকুল নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৩৯ জন ভোটারের মধ্যে ২৩১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াত-সমর্থিত বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের মোট ১৮ জন প্রার্থী ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুরুন্নবী।

নির্বাচনে সহসভাপতি পদে অ্যাডভোকেট খায়রুল আহসান সাখিদার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট হাসানুজ্জামান নান্নু, নিরীক্ষা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট নাজমুল হাসান জনি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট শহিদুল ইসলাম, প্রচার, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক, ক্রীড়া, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট নূর-ই-আলম ছিদ্দিক নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাহমুদ হাসান ফিরোজ, অ্যাডভোকেট ইতি খাতুন ও অ্যাডভোকেট সাদাত জামান ফিরোজ প্রিন্স।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০