সর্বশেষ

সারাদেশ

দিনাজপুর সীমান্তে ২৪০ পিস ভারতীয় নেশার ট্যাবলেট উদ্ধার

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধীন এনায়েতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিজিবির অভিযানের খবর পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সন্দেহজনক এলাকায় তল্লাশি চালিয়ে ২৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৪৮ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের নেটওয়ার্কের সন্ধানে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচার প্রতিরোধে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীরা নানা কৌশল অবলম্বন করলেও সীমান্তে তাদের অপতৎপরতা ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০