সর্বশেষ

সারাদেশ

পদ্মা সেতু রুটে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
যাত্রী ও পরিবহনের নিরাপত্তার কথা বিবেচনা করে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে আবারও বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকেরা। বিকল্প পথে যাত্রীদের ঢাকায় যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

যাত্রী ও পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক গোপালগঞ্জ হয়ে চলাচলকারী এই রুট এড়িয়ে চলার সিদ্ধান্ত নেন।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে রোববার সকাল থেকে বিকল্প পথে ঢাকায় বাস চলাচল করবে। এ ক্ষেত্রে যশোর-মাগুরা এবং আরিচা ঘাট হয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

খুলনা জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রোববার ও সোমবার (২৯ ও ৩০ নভেম্বর) ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। এ কারণে যাত্রী ও পরিবহনের নিরাপত্তা বিবেচনায় পদ্মা সেতু রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিকল্প পথে খুলনা থেকে ঢাকায় যাত্রী পরিবহন অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পদ্মা সেতু হয়ে বাস চলাচল আবারও চালু করা হবে বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।

এর আগে গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় গত ১৮ নভেম্বর (বুধবার) বিকেল থেকে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। ওই দিন সন্ধ্যায় যশোর-আরিচা-ঢাকা পথে কিছু পরিবহন চলাচল করলেও পরদিন ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে ঢাকা-খুলনা সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০