সর্বশেষ

সারাদেশ

সাটুরিয়ায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল ও ডাক-বাংলোর সামনে বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মনির হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল আনসারী, ইউনিয়ন যুবলীগের কর্মী মো. রফিক মিয়া, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর ইসলাম এবং যুবলীগ সদস্য সরকার কবির উদ্দিন।

সাটুরিয়া থানা পুলিশ জানায়, তিন দিন আগে ঢাকা-আরিচা মহাসড়কে রাতের আঁধারে একটি মিছিল বের করা হয়। পরবর্তীতে সাটুরিয়া ডাক-বাংলোর সামনে একটি বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া সেই মিছিল ও বিস্ফোরণের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সংগঠনটির নেতাকর্মীরা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে তিন জনের বিরুদ্ধে সন্ত্রাস-বিরোধী আইনে এবং অপর দুজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রুজু করা হয়েছে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মিছিল বের করা এবং মহাসড়ক এলাকায় বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার দুপুরের দিকে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০