সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে বিজিবির প্রশিক্ষণ: প্রশংসাপত্র পেলেন ৩৩ বেকার যুবক

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে ১৮ বিজিবি ব্যাটালিয়ন। সমাপনী অনুষ্ঠান শেষে গতকাল ৩৩ জন প্রশিক্ষণার্থী যুবকের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। বিজিবির এই সময়োপযোগী উদ্যোগ সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও অপরাধ কমাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যুবকদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার যুবকদের কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো সীমান্ত ঘেঁষা অঞ্চলের যুবকদের স্বাবলম্বী করা। কারিগরি জ্ঞান অর্জনের মাধ্যমে তারা নিজেরা যেমন উপার্জনের পথ তৈরি করতে পারবেন, ঠিক তেমনি সীমান্তকেন্দ্রিক নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড থেকেও দূরে থাকবেন। বিজিবির এমন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০