সর্বশেষ

সাহিত্য

আমার মন ভালো নেই

গুলশান চৌধুরী
গুলশান চৌধুরী

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রিয়, আমি আর তোমাকে আগের মতো
ভালোবাসতে পারছি না।
আমার মন ভালো নেই!
গুলশান চৌধুরী

দেশজুড়ে আহাজারি, শুধু হাঁসফাঁস।
আমার দেশে আজ সর্বত্র
আজরাইলের বসবাস।

অপঘাতে মরছে শিশু, কিশোর, কিশোরী, যুবক।
সাদা কাফনে মোড়ানো কফিন,
লাশ আর কেবলই লাশ।

আইন আছে, প্রয়োগ নাই, নামে আদালত।
নিয়ম-নীতির কেউ ধার ধারে না,
শুধু অভিযোগ।

নিত্যনতুন ঘটনা ঘটে, দুদিন গেলেই চুপ।
আবার আসে নতুন ইস্যু
নিয়ে অভিশাপ।

বিলাপে কাটে পরিবারগুলোর অসহ্য যন্ত্রণা বুকে।
এভাবেই কাটছে দিন সবার চোখের জলে,
নীরবে ধুঁকে ধুঁকে।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০