সর্বশেষ

সারাদেশ

সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই মাদকবিরোধী অভিযানে গতকাল শনিবার সন্ধ্যায় তাদের হাতেনাতে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর দিক-নির্দেশনায় বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে।

অভিযান চলাকালীন ডিবির উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদ ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মালখানগর এলাকার একটি মুদি দোকানের সামনে অবস্থান নেন। সেখানে সন্দেহভাজন চলাফেরা দেখে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামের মৃত মঞ্জু শেখের ছেলে সোহাগ শেখ (৩৭) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে আয়নাল হক বাবু (৩৭)। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক কেনাবেচা করছিলেন বলে পুলিশের দাবি।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জেলাজুড়ে চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদকের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে জেলা পুলিশের এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০