সর্বশেষ

জাতীয়

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামীরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে রামপুরা, বনশ্রী, নতুন বাজার, মিরপুর ও পল্লবীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়ে। এতে সকালে অফিস ও দৈনন্দিন কাজে বের হওয়া মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যায়। পরে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি শুরুর পর বাতাসের তীব্রতা কিছুটা কমে এলেও থেমে থেমে বজ্রপাতের শব্দ শোনা যায়।

সকালের বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ার পাশাপাশি যান চলাচলেও ধীরগতি দেখা দেয়। ফলে অফিসগামী ও বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষকে দুর্ভোগে পড়তে হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে রাত ১২টার আগের ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যেও ঢাকার আবহাওয়ায় বৃষ্টির প্রবণতা এবং ভারী বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে। 

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০