সর্বশেষ

সারাদেশ

গজারিয়ায় কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, চালকসহ আহত ৩

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে দ্রুতগামী পিকআপ ভ্যান। এ ঘটনায় পিকআপের চালক ও সহকারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় হামদর্দ হাসপাতালের সামনে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। একটি মালবোঝাই কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি বেপরোয়া গতির পিকআপ সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তারা পিকআপের ভেতর আটকে পড়া তিনজনকে উদ্ধার করেন। উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য কাছের হামদর্দ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন—পিকআপ চালক রাব্বি (২৪), হেলপার রানা (২০) এবং ভাড়াটিয়া সাগর (২৫)। ফায়ার সার্ভিস জানিয়েছে, আহত সকলের বাড়ি ঢাকার মাতুয়াইল এলাকায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিকআপটি বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

সড়ক দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চালকদের প্রতি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। মহাসড়কে নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ করা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার জন্য চালকদের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০