সর্বশেষ

সারাদেশ

৭ দফা দাবিতে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা এবং দলিল প্রতি ৫ হাজার টাকা সম্মানী ভাতাসহ ৭ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা তাদের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক ও নেতৃবৃন্দ অংশ নেন। সভায় বক্তারা দলিল লেখকদের অধিকার রক্ষা এবং পেশাগত মর্যাদা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তারা বলেন, লাইসেন্সপ্রাপ্ত পেশাদার দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল মুসাবিদা বা খসড়া করার সুযোগ দেওয়া যাবে না। এ বিষয়ে দ্রুত সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। একই সঙ্গে থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের নতুন লাইসেন্স প্রদান বন্ধের জোর দাবি জানানো হয়।

জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আরজু আকন্দের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সহসভাপতি ফজলুল হক, এবং ফারুক হোসেন তালুকদার। বক্তারা অবিলম্বে একটি শক্তিশালী দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমোদন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ মধু ও সাধারণ সম্পাদক মোহন আকন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০