ছুটির দিনেও অপরিবর্তিত স্বর্ণের দাম
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বাজারে গত শনিবার স্বর্ণের দাম বাড়ানোর পর আর নতুন করে দাম সমন্বয় করা হয়নি। ফলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ছুটির দিনেও সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় গত শনিবার স্বর্ণের দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। নতুন এ দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।
বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে গত শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তারও আগে ৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমানো হয়। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের দাম ১ হাজার ৪৯ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৭০০ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা করা হয়েছিল।
প্রধান স্বর্ণের দাম:
২২ ক্যারেট: ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
১০৭ বার পড়া হয়েছে