পাহাড়ধস
বন্যা মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে সরকার, পাহাড়খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
কক্সবাজারে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পাহাড়খেকো ও কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) মাধ্যমে দুর্গতদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
উখিয়া ক্যাম্পে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮, সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বৃষ্টির মধ্যে একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসের ঘটনায় অন্তত আট শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত ও নিখোঁজ থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উখিয়ায় পাহাড়ধসে মাদ্রাসা বিধ্বস্ত, নিহত ৪, নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টির মধ্যে পাহাড়ধসে একটি মাদ্রাসার একটি অংশ মাটির নিচে চাপা পড়ে যায়। এ ঘটনায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।
চট্টগ্রামে পৃথক পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু, আহত এক মা
চট্টগ্রামে টানা বৃষ্টির মধ্যে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নগরের চশমা হিলের মেয়র গলি এবং সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। একটি ঘটনায় ১০ মাস বয়সী শিশু মাটিচাপা পড়ে মারা যায়, অন্য ঘটনায় প্রাণ হারায় ১৩ বছর বয়সী এক শিশু।
কক্সবাজারে পাহাড়ধসে আরও একজনের মৃত্যু, এক রাতেই নিহত বেড়ে ৯
কক্সবাজারে টানা অতি ভারী বৃষ্টির মধ্যে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে কক্সবাজার পৌরসভার ছাত্তারের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক পাহাড়ধসে নারী ও শিশুসহ আটজন নিহত হন। এক রাতে জেলায় পাহাড়ধসে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
পাহাড়ধসের শঙ্কায় লামার পর্যটনকেন্দ্র ও রিসোর্ট বন্ধ ঘোষণা
বৈরী আবহাওয়ায় টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধস ও প্রাণহানির আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলার সব পর্যটন কেন্দ্র ও রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।