সর্বশেষ

সারাদেশ

বকশীগঞ্জে মধ্যরাতে সার পাচার রুখে দিলেন ইউএনও, ২৩ বস্তা জব্দ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে পাচার করার সময় ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভ্যান গাড়িতে করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ২৩ বস্তা সার ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছিল। খবর পেয়ে দ্রুত মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান চালান বকশীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। অভিযানে হাতেনাতে সারগুলো জব্দ করে বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন গণমাধ্যমকে জানান, জব্দকৃত রাসায়নিক সারগুলো কোথা থেকে এবং কার মাধ্যমে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের পেছনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই কৃষকের সার বাইরে পাচার করতে দেওয়া হবে না।

স্থানীয় ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, সরকারি ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করতে গিয়ে তাদের প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেক সময় ডিলাররা সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের ফিরিয়ে দেয়। পরবর্তীতে ওই সারগুলোই রাতের আঁধারে চড়া দামে অন্যত্র পাচার বা বিক্রি করে দেওয়া হয়।

এদিকে ডিলারদের এমন অনিয়ম ও কারসাজি রুখতে অভিনব পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এখন থেকে অনলাইন ভিত্তিক একটি বিশেষ মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষকদের মাঝে সার বিতরণ করা হবে। বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এই ডিজিটাল পদ্ধতির ফলে সারের অপচয় ও অনিয়ম রোধ করা সম্ভব হবে এবং কৃষকরা চাহিদামতো সার সরাসরি পাবেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০