সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-পাবনা মহাসড়কে একটি সিমেন্টবাহী ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাখুয়া এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান খালিদ হোসেন নামের এক যুবক। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ এবং মরদেহ উদ্ধার করেছে।

নিহত খালিদ হোসেন (৩৫) উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামন গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাখুয়া এলাকায় পৌঁছালে শাহ সিমেন্টের একটি ভারী ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ কর্মকর্তা ও স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়। একই সাথে ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০