সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে মানসনদ ছাড়াই পানি উৎপাদন, জরিমানা

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকায় বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ উৎপাদন, বিক্রি ও বিতরণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বালিয়াপুকুর এলাকার ফিউচার মিনারেল ওয়াটার নামের প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী জানিয়েছে, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করেই ১৯ লিটারের জারে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ উৎপাদন, বিক্রি ও বিতরণ করে আসছিল। এ ছাড়া পানি উৎপাদনের পরিবেশও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনুপযোগী।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০