সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় শ্বশুরবাড়ির নির্যাতনে জামাতার আত্মহত্যা! আদালতে মামলা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতন ও প্ররোচণায় বেল্লাল নামের এক যুবকের বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দীর্ঘ ৯ মাস পর নিহতের মা লাইজু বেগম কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুত্রবধূ ও বেয়াই-বেয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, মায়ের ইচ্ছায় নিজের মামাতো বোনকে ভালোবেসে বিয়ে করেছিলেন চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা হাবিব মিয়ার ছেলে বেল্লাল। কিন্তু দাম্পত্য জীবনের শুরু থেকেই তার ওপর শ্বশুরবাড়ির লোকজন মানসিকভাবে নির্যাতন শুরু করে। তাকে অকর্মণ্য ও অপদার্থ আখ্যা দিয়ে প্রতিনিয়ত গালিগালাজ করা হতো বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।

নির্যাতন সহ্য করতে না পেরে গত বছরের ডিসেম্বর মাসে বিষপান করেন বেল্লাল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মায়ের কাছে শেষ জবানবন্দি দিয়ে যান। বেল্লাল তার মাকে জানান, শ্বশুর ইলিয়াস ও শাশুড়ি তাকে বিষ খেয়ে মরার জন্য প্রতিনিয়ত উসকানি দিতেন এবং মানসিক নির্যাতন করতেন।

নিহতের মা লাইজু বেগমের দাবি, নাতির ভবিষ্যৎ এবং পারিবারিক আত্মীয়তার সম্পর্কের কথা চিন্তা করে প্রথমে তারা কোনো আইনি পদক্ষেপ নেননি। কিন্তু আপস-মীমাংসার নামে সময়ক্ষেপণ করে অভিযুক্তরা উল্টো এখন তার অপর সন্তানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

অভিযোগের বিষয়ে বেল্লালের শ্বশুর ইলিয়াস মিয়া দাবি করেন, ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন এবং তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এদিকে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ বা আদালতের নির্দেশনা তারা পাননি। নির্দেশনা পেলে আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০