সর্বশেষ

সারাদেশ

গণঅভ্যুত্থানে পালানো সরকারের ক্ষমতায় আসার নজির নেই: বিমানমন্ত্রী

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া কোনো সরকার পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির বিশ্ব ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার শেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, দেশে একটি নতুন বিমানবন্দর নির্মাণ এবং চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আমদানির বিষয়ে আলোচনা চলছে।

শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, যারা আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসার স্বপ্ন দেখছেন, তা কেবলই দুরাশা। স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যরা যেভাবে একসঙ্গে দেশ ছেড়ে পালিয়েছেন, তা ইতিহাসে নজিরবিহীন। তাদের এখন উচিত নিজেদের ভুল স্বীকার করে শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু করা।

দেশের বিমানবন্দর ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে সচল আটটি বিমানবন্দরের বেশ কয়েকটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। নতুন বিমান ক্রয়ের পরিকল্পনা চলছে এবং আগামী ১০ বছরের মধ্যে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে, যেখানে ময়মনসিংহ বিভাগ অগ্রাধিকার পাবে। এছাড়া চীন থেকে ঘণ্টায় সাড়ে ৩০০ কিলোমিটার বেগের দ্রুতগতির বুলেট ট্রেন আমদানির বিষয়েও প্রাথমিক আলোচনা চলছে।

শেরপুর জেলার স্থানীয় উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশে বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন বিমানমন্ত্রী। তিনি জানান, পর্যটন আকর্ষণে ঝিনাইগাতী উপজেলায় একটি আধুনিক মোটেল নির্মাণ এবং আকস্মিক পাহাড়ি ঢল থেকে জানমাল রক্ষার্থে মহারশি ও সোমেশ্বরী নদীতে টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০