সর্বশেষ

সারাদেশ

হার্ডিঞ্জ ব্রিজের পিলারে দুর্ঘটনার ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে পিকনিকের নৌকা দুর্ঘটনার কবলে পড়ার ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করা হয়েছে। হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কা লেগে নিখোঁজ হওয়ার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছ থেকে তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং স্থানীয় কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে। গত শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে এসে তাঁদের বহনকারী ট্রলারটি হার্ডিঞ্জ ব্রিজের পিলারে সজোরে ধাক্কা খায়। এ সময় রকি পানিতে ছিটকে পড়ে তীব্র স্রোতে তলিয়ে যান।

ভেড়ামারা থানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার পর থেকেই স্থানীয় ফায়ার সার্ভিসের পাশাপাশি খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে তীব্র স্রোতের কারণে প্রথম দিন তাঁর কোনো সন্ধান মেলেনি। অবশেষে রোববার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করেন।

রকির মৃত্যুর খবরে তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে কান্নার রোল পড়ে গেছে। স্বজনেরা জানান, নৌকা ভ্রমণের ঠিক আগমুহূর্তে রকির হাসিমুখে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে এখন সবাই শোকে স্তব্ধ। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান মরদেহটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০