সর্বশেষ

আইন-আদালত

শিক্ষকের থেকে জোর করে নেয়া পদত্যাগপত্রের বৈধতা নেই: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কোনো শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনগত বৈধতা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জোর করে পদত্যাগে বাধ্য করা শিক্ষককে অবিলম্বে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশনা অমান্য করা হলে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও বন্ধসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহমেদকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট।

বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২০ আগস্ট রুল নিষ্পত্তি করে রায়টি দেন। সম্প্রতি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইকবাল কবির রায়টি লিখেছেন।

রায়ে আদালত বলেন, রিটকারী শিক্ষকের পদত্যাগপত্র স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় দেওয়া হয়নি। বরং তাঁর স্বাক্ষর জোরপূর্বক নেওয়া হয়েছিল। ফলে এ ধরনের পদত্যাগের কোনো আইনগত বৈধতা নেই।

আদালত সংশ্লিষ্ট শিক্ষককে অবিলম্বে তাঁর স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও বন্ধসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

মো. আলকাছ উদ্দিন আহমেদ বনাম রাষ্ট্র মামলায় এই রায় দেওয়া হয়।

রায় ঘোষণার সময় রিটকারীর পক্ষে আদালতে ছিলেন আইনজীবী মো. জহুরুল ইসলাম মুকুল ও মানবেন্দ্র রায়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির পক্ষে ছিলেন আইনজীবী এস এম রেজাউল ইসলাম।

রিটের মাধ্যমে মূলত প্রধান শিক্ষককে বলপূর্বক পদত্যাগে বাধ্য করার ঘটনাটির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। শুনানি শেষে হাইকোর্ট স্পষ্ট করে দেন, কোনো শিক্ষককে তাঁর ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগে বাধ্য করা হলে সেই পদত্যাগ আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০