সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ৩ কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী উপজেলায় রাস্তার পাশ থেকে তিনটি কার্টনে ভরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বোয়ালিয়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি প্রকাশ পায়। পচে যাওয়া এই মরদেহটির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। কার্টনগুলো থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। পরবর্তীতে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি অবহিত করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মধুখালী থানা পুলিশ।

পুলিশ উপস্থিত হয়ে কার্টন তিনটি উদ্ধার করে খোলার পর তার ভেতর থেকে ছয় টুকরো করা একটি মরদেহ উদ্ধার করে। আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার সাথে জড়িতদের খুঁজতে এরই মধ্যে জোর তৎপরতা শুরু করেছে প্রশাসন।

এ বিষয়ে মধুখালী থানার পরিদর্শক (ওসি) তাইজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে অন্তত ৩ থেকে ৪ দিন আগে মরদেহটি এখানে ফেলে যাওয়া হয়েছে। পচন ধরার কারণে পরিচয় শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা চলছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০