সর্বশেষ

সারাদেশ

পাবনায় জমে থাকা পানিতে ডুবে দুই ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে বর্ষার পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

নিহত শিশুরা হলো দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের আশরাফুল শেখের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। স্থানীয়রা জানান, সাম্প্রতিক বর্ষণের ফলে এলাকার নিচু মাঠগুলো পানিতে তলিয়ে যায়। ওই দিন দুপুরে বাড়ির পাশে জমে থাকা ওই পানিতে নামলে একপর্যায়ে এক শিশু তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে অপর দুই শিশুও নিখোঁজ হয়।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থল থেকে শিশুদের উদ্ধার করে নিকটস্থ সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০