কলাপাড়ায় ১ কেজি গাঁজা ও ২০২ পিস ইয়াবাসহ দুই নারীসহ গ্রেফতার ৪
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল পরিমাণ মাদকসহ দুই নারীসহ চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা এবং ২০২ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে কলাপাড়া থানা পুলিশের একটি বিশেষ দল পশ্চিম বাদুরতলী গ্রামের আমির হোসেনের বাড়িতে এই সফল অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন—রুনা বেগম (৪৫), মোসা. মিম আক্তার (২৩), রায়হান (২২) এবং মো. রাজিব আকন (৩০)। পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিল।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৪টি মাদক মামলার কুখ্যাত আসামি আমির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
১২৫ বার পড়া হয়েছে