সর্বশেষ

সাহিত্য

ছায়া দেখে কায়া চেনা

ফারূক মাহমূদ
ফারূক মাহমূদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
যখন মানুষটির চেয়ে তার ছায়া দীর্ঘ হয়
তখন জেনে রেখো-
পশ্চিমাকাশে সূর্য নীরবে রক্তিম বিদায় লিখছে।

ফারূক মাহমূদ

আলো তখন আর শক্তির নয়
অবসানের ভাষা।

ক্ষমতারও এমনই এক গোধূলি আছে।
নেতার কণ্ঠের চেয়ে অনুসারীর অহংকার যদি উচ্চকিত হয়
তবে পতনের বীজ ইতোমধ্যেই মাটির গভীরে শেকড় ছড়িয়েছে।

ধনীর চেয়ে যদি তার প্রহরী অধিক উদ্ধত হয়
তবে প্রাসাদের দেয়ালে অদৃশ্য ফাটল ধরেছে।

কারণ বৃক্ষ কখনও ফলের অহংকারে উদ্ধত হয়না
বরং নুইয়ে পড়ে।

প্রকৃতি শেখায়
মহত্ত্বের সেরা অলংকার বিনয়।

যে ক্ষমতা নিজের ছায়াকেই নিজের চেয়ে বড় হতে দেয়
শেষ পর্যন্ত অন্ধকারের কাছেই তা আত্মসমর্পণ করে।
তাই অহংকারের দীর্ঘ ছায়া পরাজয়ের অপর নাম
আর বিনয়
যেনো প্রতিটি নতুন ভোরের অনিবার্য সূচনা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন