সর্বশেষ

সারাদেশ

শিশুদের মানসিক ট্রমা মোকাবিলায় গাজীপুরে বিশেষ প্রশিক্ষণ

মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর
মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালিকা) ২৫ জন কেয়ারগিভারকে ভুক্তভোগী শিশু শনাক্তকরণ, মানসিক ট্রমা মোকাবিলা এবং সহায়তা প্রদান বিষয়ে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) বাংলাদেশের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।
ট্রমা মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর এবং আইজেএম বাংলাদেশের মধ্যকার কৌশলগত পার্টনারশিপের অধীনে এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি শেষে বৃহস্পতিবার কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে প্রশংসাপত্র ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান অধিশাখার পরিচালক মোহাঃ কামরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি কেয়ারগিভারকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে ভুক্তভোগী শিশুদের মনস্তাত্ত্বিক অবস্থা বুঝতে হবে। সকলের সম্মিলিত এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই ট্রমাগ্রস্ত শিশুদেরকে পুনরায় একটি স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন বলেন, শিশুদের সার্বিক সুরক্ষায় পুলিশ, আইনজীবী, বিচারক এবং স্থানীয় সচেতন সমাজসহ কেয়ারগিভারদের একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। মূলত শিশুদের প্রতি বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধ করা এবং ভুক্তভোগী শিশুদের দ্রুত উদ্ধার করে সঠিক মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল।

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন কেয়ারগিভারকে ভুক্তভোগী শিশুদের আচরণ বিশ্লেষণ, মানসিক ট্রমার লক্ষণ ও তার দীর্ঘমেয়াদি প্রভাব, পেশাদার উপায়ে সাক্ষাৎকার গ্রহণ এবং পরবর্তী ফলোআপ সেশনে প্রশ্ন করার বিভিন্ন বৈজ্ঞানিক কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।

উল্লেখ্য, আইজেএম বাংলাদেশ দীর্ঘকাল ধরে শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধ, উদ্ধার অভিযান পরিচালনা ও ভুক্তভোগীদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার ব্যবস্থার সংশ্লিষ্ট অংশীজনদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও তারা নিয়মিত কারিগরি সহায়তা প্রদান করে আসছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন