সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীবাহী লোকাল বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান শেখ নামের এক তরুণ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর এক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সালমান শেখ (১৮) মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের শহিদ শেখের ছেলে। তিনি তার এক বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সীবাড়ী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সালমান ও তার বন্ধু বনগ্রাম বাজার থেকে লোহাইড় গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লোকাল বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয় এবং তার সাথে থাকা অপর আরোহী মারাত্মকভাবে আহত হন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার অবস্থা বেশ আশঙ্কাজনক। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত তরুণের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন