সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান মো. শাহিনুর রহমান সোনাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী এই সাংবাদিক। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করা হয়, মো. শাহিনুর রহমান সোনা ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে কর্মরত। গত ৫ সেপ্টেম্বর পত্রিকাটির অনলাইন সংস্করণ এবং পরদিন ৬ সেপ্টেম্বর প্রিন্ট সংস্করণে ‘সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার’ শিরোনামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

জিডির তথ্য অনুযায়ী, প্রতিবেদনটি প্রকাশের পর গত মঙ্গলবার বিকেলে বোয়ালিয়া থানার অলোকার মোড়ে নিজ কার্যালয়ে অবস্থানকালে সাংবাদিক শাহিনুরের ব্যক্তিগত নম্বরে একটি অজ্ঞাত পরিচয় থেকে কল আসে। ফোনে অপর প্রান্তের ব্যক্তি প্রকাশিত সংবাদ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ তুলে তাঁকে বড় ধরনের ক্ষতি করার পাশাপাশি সপরিবারে প্রাণনাশের হুমকি দেন।

হুমকিদাতা নিজেকে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকটাত্মীয় বলে পরিচয় দেন। এই ঘটনার পর চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যরা।

সাংবাদিক শাহিনুর রহমান সোনা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে ও আমার পরিবারকে চরম আতঙ্কের মধ্যে পড়তে হয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যাতে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হয়।’ এই ঘটনায় দায়েরকৃত জিডি নম্বর ৫৪২। বোয়ালিয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন