সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ: শিক্ষক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাব ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মুখে অভিযুক্ত শিক্ষক ফারুকুজ্জামান ফারুককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। সম্প্রতি বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিষয়টি প্রকাশ্যে আনলে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেছে, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে ছাত্রীদের আলাদাভাবে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন অংশ নিয়ে মন্তব্য করতেন এবং অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা করতেন। এসব বিষয়ে প্রধান শিক্ষকের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার না মেলায় শিক্ষার্থীরা আন্দোলনের পথ বেছে নেয়।

মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও এলাকাবাসী জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

পরবর্তীতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম তালুকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রত্যাহার করে ক্লাসে ফিরে যায়।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার জানান, অভিযুক্ত সহকারী শিক্ষক ফারুকুজ্জামান ফারুককে বিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন