সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাড়াতে মুন্সীগঞ্জে বিশেষ উদ্বুদ্ধকরণ সভা
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সীগঞ্জে এক বিশেষ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সাধারণ মানুষকে সরকারি হজ ব্যবস্থাপনার প্রতি আগ্রহী করে তুলতে নানামুখী প্রচারণার ওপর জোর দেওয়া হয়। মঙ্গলবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা সম্পন্ন হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রার বিভিন্ন ইতিবাচক দিক ও সুযোগ-সুবিধার কথা আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন পিপিএম, এবং সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনসহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও হজযাত্রীগণ এতে অংশ নেন।
বক্তারা নিরাপদ, সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার স্বার্থে সরকারি উদ্যোগের গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিয়ে সরকারি হজ ব্যবস্থাপনার প্রতি আস্থা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
১২৩ বার পড়া হয়েছে