সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার নির্মম মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে কুলসুম বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিঙ্গলিয়া গ্রামের দক্ষিণপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত কুলসুম বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে কাশিয়ানীর পিঙ্গলিয়া গ্রামে মেয়েজামাতা হাবি মোল্লার বাড়িতে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী 'ভাটিয়াপাড়া কমোডার ১০৩' নামের যাত্রীবাহী ট্রেনটি পিঙ্গলিয়া দক্ষিণপাড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই বৃদ্ধা রেললাইন পার হতে গেলে ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাসিমুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইন দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন