সর্বশেষ

সারাদেশ

২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে নাটোরের ট্রেন চলাচল স্বাভাবিক

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের লোকমানপুর ও রাজশাহীর আড়ানীর মধ্যবর্তী স্থানে রেললাইন ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। আজ সকালে রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আব্দুলপুর জংশন ও রাজশাহী স্টেশনে কয়েকটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে সাতটার দিকে নাটোরের লোকমানপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন আড়ানী এলাকার ২২৭ নম্বর পিলারের কাছে রেললাইনে একটি ফাটল বা ভাঙা অংশ ধরা পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা এড়াতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

লাইন ভেঙে যাওয়ার কারণে নাটোরের আব্দুলপুর জংশন এবং রাজশাহী রেলওয়ে স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেসসহ অন্তত ছয়টি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা এবং ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

আব্দুলপুর জংশন স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, রেললাইন ভাঙার বিষয়টি জানার পরপরই প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল শাখার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার নিবিড় প্রচেষ্টায় লাইনটি মেরামত করার পর সকাল পৌনে নয়টার দিকে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন