সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার বিকেলে শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে দলীয় নেতারা নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তাণ্ডবের তীব্র নিন্দা জানান।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের এবং সাবেক উপজেলা সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিন। এতে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে গোপালগঞ্জের মাটিতে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না। অতীতে ঘটে যাওয়া সমস্ত তাণ্ডব ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের এবার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।

নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি দিয়ে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। ভবিষ্যতে রাজপথে ফ্যাসিস্টদের দেখা গেলে বিএনপি নেতাকর্মীরা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০