সর্বশেষ

সাহিত্য

ত্রিশালে সেমিনার

নজরুল কাব্যে বিদ্রোহ: সমাজ, রাজনীতি ও সাহিত্যের পাঠ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় সামাজিক, রাজনৈতিক ও সাহিত্যিক বিদ্রোহের বিভিন্ন দিক নিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করছেন কবি, প্রাবন্ধিক ও নজরুল গবেষক অধ্যাপক গাউসুর রহমান।

জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আন্তর্জাতিক নজরুল বক্তৃতামালা’র অংশ হিসেবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পুরাতন কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

‘নজরুল কাব্যে সামাজিক-রাজনৈতিক, সাহিত্যিক বিদ্রোহ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি, প্রাবন্ধিক ও নজরুল গবেষক অধ্যাপক গাউসুর রহমান।

মূল প্রবন্ধে নজরুলের কবিতায় বিদ্রোহের বহুমাত্রিক প্রকাশ, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তাঁর অবস্থান এবং রাজনৈতিক ও সাহিত্যিক চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে কবি, প্রাবন্ধিক ও নজরুল গবেষক অধ্যাপক গাউসুর রহমানকে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশিদুল আনাম।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন, কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নজরুলের সাহিত্যকর্মে বিদ্রোহী চেতনা, মানবমুক্তির আকাঙ্ক্ষা এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়গুলো নিয়ে সেমিনারে আলোচনা করা হয়। বক্তারা নজরুলের সাহিত্য ও চিন্তাধারার সমকালীন প্রাসঙ্গিকতার ওপরও গুরুত্ব দেন।

ছবি ক্যাপশন: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করছেন কবি, প্রাবন্ধিক ও নজরুল গবেষক অধ্যাপক গাউসুর রহমান।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন