সর্বশেষ

জাতীয়

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান জোরদার করতে বড় ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তিনি জানান, লুণ্ঠিত ভারী ও হালকা অস্ত্র উদ্ধারে সঠিক তথ্যদাতাকে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে জনসম্পৃক্ততা বাড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে শনিবার সকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় এই ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে ইতিমধ্যে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলেও সভায় জানানো হয়।

পুরস্কারের বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা হেভি ওয়েপন বা ভারী অস্ত্র উদ্ধার করার জন্য তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তাদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়া পিস্তল, রিভলভার ও শর্টগানের মতো অস্ত্র উদ্ধারে সহায়তা করলে তথ্যদাতারা পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার।

সভায় সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত টিয়ার গ্যাসের সেল বা অন্যান্য ছোটখাটো অস্ত্র উদ্ধারে তথ্য দেওয়ার জন্যও আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়। এক্ষেত্রে ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কৃত করার কথা জানান তিনি।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম জোরদার করা, প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী এসব দাবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিক হচ্ছে এবং সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নত হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন