সর্বশেষ

সারাদেশ

পাবনায় বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, জিপ গাড়ি জব্দ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় বিপুল পরিমাণ গাঁজা ও একটি জিপ গাড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। শনিবার ভোরে সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পলাশবাড়ী চৌকিদারপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে ফরহাদ আলী (২৮) এবং একই জেলার ফুলবাড়ী থানার মেম্বারটারি গ্রামের আবুল হোসেনের ছেলে সুজন মিয়া (২৭)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য জানান ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শনিবার ভোরে জালালপুর পূর্বপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়।

এ সময় সন্দেহভাজন একটি জিপ গাড়ি তল্লাশি করে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের অভিযোগে গাড়িতে থাকা দুই যুবককে আটক এবং জিপ গাড়িটি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত গাড়িটিসহ আটককৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন