সর্বশেষ

মতামত

লেক অন্টারিওর নাম পাল্টে ‘লেক আমেরিকা’: ট্রাম্পের স্বাক্ষরে বিতর্ক

মনজুর এহসান চৌধুরী
মনজুর এহসান চৌধুরী

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কানাডার সঙ্গে চলমান শুল্ক ও বাণিজ্যবিরোধের মধ্যেই এবার লেক অন্টারিওর নাম বদলে “লেক আমেরিকা” করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আদেশে সই করে ট্রাম্প বলেন, পরিবর্তনটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
মনজুর এহসান চৌধুরী

তবে এই নাম পরিবর্তন কানাডা বা আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর হবে না। ট্রাম্পের আদেশ কেবল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার, সরকারি মানচিত্র, নথি, চুক্তি, ডেটাবেস এবং সরকারি যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য। কানাডা, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি মানচিত্রপ্রণেতা কিংবা অন্য কোনো দেশকে “লেক আমেরিকা” নাম ব্যবহারে বাধ্য করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই।

নির্বাহী আদেশে বলা হয়েছে, লেক অন্টারিওর গভীরতম অংশ এবং পানির পরিমাণের বড় অংশ যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে অবস্থিত। এই যুক্তিতে হ্রদটিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে নতুন নাম দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রসচিব ডাগ বার্গাম এবং Board on Geographic Names-কে ৩০ দিনের মধ্যে ফেডারেল Geographic Names Information System বা GNIS-এ “Lake Ontario” বদলে “Lake America” অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি বিভাগ ও সংস্থাগুলোকে ভবিষ্যতের মানচিত্র, চুক্তি, নথি ও যোগাযোগে নতুন নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, তাদের ইলেকট্রনিক নথিতে নাম পরিবর্তনের কাজ শুরু হয়েছে; মুদ্রিত নথিতে পরিবর্তন কয়েক দিনের মধ্যে হবে।

লেক অন্টারিও উত্তর আমেরিকার পাঁচটি বৃহৎ হ্রদের একটি। এর উত্তর, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে কানাডার অন্টারিও প্রদেশ; দক্ষিণ ও পূর্বে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। শত শত বছর ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই নাম পরিবর্তনের সিদ্ধান্তকে অনেকে কানাডার সঙ্গে বাণিজ্যবিরোধের মধ্যে প্রতীকী রাজনৈতিক চাপ হিসেবে দেখছেন

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রতিক্রিয়ায় বলেছেন, হ্রদটির নাম চার শতাব্দীরও বেশি পুরোনো এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণারও আগের। তাঁর ভাষায়, কানাডিয়ানদের কাছে এটি “আজও এবং চিরকালই লেক অন্টারিও” থাকবে।

লেখক : সাংবাদিক, কলামিস্ট।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন