সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, ঝাড়ু মিছিল

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মির্জাগঞ্জ ও দুমকী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে তীব্র বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। ঘোষিত কমিটিকে 'পকেট কমিটি' আখ্যা দিয়ে ঝাড়ু হাতে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। তৃণমূলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদীদের কমিটিতে জায়গা দেওয়ার অভিযোগ তুলেছেন বিক্ষুব্ধরা।

পটুয়াখালীর দুটি উপজেলায় যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা যুবদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে রাস্তায় নেমেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। মির্জাগঞ্জ উপজেলা কোর্ট এলাকা থেকে শুরু হওয়া এক বিক্ষোভ মিছিলে পদবঞ্চিত নেতাকর্মীরা ঝাড়ু হাতে অংশ নিয়ে স্লোগান দেন। এর আগে দুমকী উপজেলাতেও একই ধরনের বিক্ষোভ প্রদর্শন করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। মির্জাগঞ্জে গাজী রাশেদ শামসকে সভাপতি ও গাজী আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যদিকে দুমকী উপজেলায় জাকির আলম মিলন সভাপতি ও জাহিদুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটির অনুমোদন দেন।

তবে এই কমিটি ঘোষণার পরপরই তীব্র ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। বিক্ষুব্ধ নেতাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা রাজপথে সক্রিয় ছিলেন, মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের এই কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে। উল্টো ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে নিষ্ক্রিয় থাকা ব্যক্তিদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের যে নির্দেশনা রয়েছে, তা বর্তমান নেতৃত্বের অধীনে বাস্তবায়ন সম্ভব নয়। অবিলম্বে এই বিতর্কিত কমিটি প্রত্যাহার করে নতুন কমিটি ঘোষণার জন্য তারা বিএনপির নীতি নির্ধারকদের হস্তক্ষেপ কামনা করেছেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন