সর্বশেষ

সারাদেশ

রংপুরে ৪ খুন: জমি ও জাতপাতের বিরোধই হত্যার কারণ, দাবি পুলিশের

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুরে সাবেক স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার নেপথ্যে জমি সংক্রান্ত বিরোধ এবং জাত প্রথার দ্বন্দ্ব কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার দিন আসামিরা মাদক সেবনের পর একে একে পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা করে বলে আজ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, ইতিমধ্যে গ্রেফতার হওয়া দুই আসামি মুগ্ধ ও সিদ্ধার্থই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল হোতা। তদন্তে উঠে এসেছে, নিহত গণপতি চক্রবর্তী সিদ্ধার্থের পূর্বপুরুষদের কাছ থেকে জমি কিনে বাড়ি করেছিলেন। কিন্তু সেই জমির শরিকরা তাদের প্রাপ্য টাকা পাননি, যা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ছিল।

পুলিশ কমিশনার আরও জানান, জাত প্রথার দ্বন্দ্বও এই হত্যাকাণ্ডের পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করেছে। নিহত গণপতি চক্রবর্তী ব্রাহ্মণ পরিবারের সন্তান হওয়ায় তিনি ওই এলাকার দাস সম্প্রদায়ের লোকজনকে নিজের বাড়িতে প্রবেশ করতে দিতেন না। প্রতিবেশীদের সাথে তার এই সামাজিক দূরত্বের কারণে স্থানীয় মহলে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, হত্যাকাণ্ডটি রাতের পরিবর্তে ভোরে সংঘটিত হয়েছে। আদালতে দেওয়া আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, ঘটনার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ তাদের বন্ধু সীমান্তের বাসায় বসে ইয়াবা সেবন করে। পরে আরও মাদকের জন্য তারা শান্ত নামের এক মাদক ব্যবসায়ীর কাছে মোবাইল ফোন বন্ধক রেখে ইয়াবা সংগ্রহ করে এবং গণপতি চক্রবর্তীর বাসার ছাদে গিয়ে তা সেবন করে।

ভোরবেলা গণপতি চক্রবর্তী ছাদে হাঁটতে এসে আসামিদের দেখে চিৎকার শুরু করলে, তারা ক্ষিপ্ত হয়ে তার গামছা গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে। শব্দ পেয়ে তার স্ত্রী প্রীতিলতা এবং মেয়ে আগামী ছাদে এলে তাদেরও একই কায়দায় শ্বাসরোধে হত্যা করা হয়। সবশেষে ঘরে ঢুকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়ুশকে বিছানায় বসা অবস্থায় দেখতে পায় তারা। আয়ুশ আসামিদের চিনে ফেলায় তাকেও পেটিকোট দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করা হয়।

ময়নাতদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ স্পষ্ট করেছে যে, নিহত নারী ও শিশুকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে শ্বাসরোধে হত্যার কারণে তাদের শরীরে কিছু প্রাকৃতিক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর না দিয়েই স্থান ত্যাগ করেন পুলিশ কমিশনার।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন